ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ ধরা খেলেন দুইজন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ১৪ জানুয়ারি ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ ধরা খেলেন দুইজন
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জেলার কসবা উপজেলার লতুয়ামুড়া এলাকার জামাল মিয়ার ছেলে মো. জাকির হোসেন ও একই উপজেলার নোয়াপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে মো. ফারুক।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. জিয়াউল হক সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার কাউতলী মোড় থেকে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে ১৪শ’ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!