ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে ৮ লাখ টাকার ওষুধ ও মোবাইল উদ্ধার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২০
বেনাপোলে ৮ লাখ টাকার ওষুধ ও মোবাইল উদ্ধার
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

বেনাপোলে ভারত থেকে আসা দুই বাংলাদেশি যাত্রীর কাছ থেকে আট লাখ টাকার ওষুধ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে বেনাপোল কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে চেকপোস্ট কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা যৌথ অভিযানে এগুলো উদ্ধার করেন।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, স্কানিং মেশিনে বড় বড় তিনটি ল্যাগেজে ওষুধের এ চালান ধরা পড়ে। এরপর ল্যাগেজ খুলে এর মধ্যে ভারতীয় পেনিটন সোডিয়াম ইনজেকশন ইউএসপি ও থ্রমবোফোপ জেল পাওয়া যায়। এ সময় আবিদ হাসান নামে ওই পাসপোর্ট যাত্রী তার ল্যাগেজ ফেলে পালিয়ে যান।

Advertisement

অপরদিকে ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্টযাত্রী রত্মা খাতুনের কাছ থেকে ১৯টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলের মূল্য দুই লাখ ৮৫ হাজার টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!