ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে সংর্ঘষে নারীসহ ২০ জন আহত, আটক ৫

সুনামগঞ্জ প্রতিনিধি  
প্রকাশিত: ২০:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০২০
সুনামগঞ্জে সংর্ঘষে নারীসহ ২০ জন আহত, আটক ৫
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার বিকেলে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউপির নয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত খেলন মিয়া, খুদেজা বেগম ও রাজন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা যায়, বিকেলে নয় নগর গ্রামের কাদির মিয়া ও আজগর আলীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের ২০ জন আহত হন। এ সময় একপক্ষ অপরপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।     

Advertisement

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই নয় নগর গ্রাম থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি।   

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!