মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হারুন অর রশীদ চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা এলাকার গোলাম হোসেনের ছেলে।
.png)
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ জামাল হোসেন বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে দ্রুত চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, হারুন দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। একটি মামলায় ১০ বছর, অপর মামলায় ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড পান। গত বছরের ৫ নভেম্বর তিনি কারাগারে আসেন।
এদিকে, হারুন অর রশীদের নিকটাত্মীয় পিয়ার মাহমুদ অভিযোগ করে বলেন. বেশ কিছুদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে তার জন্য ওষুধ নিয়ে গেলেও কারা কর্তৃপক্ষ সে ওষুধ তার কাছে দিতে দেয়নি।
ডেপুটি জেলার মোহাম্মদ জামাল হোসেন বলেন, কারাগারে সব ধরণের ওষুধ রয়েছে। বাহির থেকে কোনো ওষুধ নেয়ার নিয়ম নেই। তারপরও যদি কোনো ওষুধ পাওয়া না যায় তখন স্বজনদের কাছ থেকে নেয়া হয়।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মোহাম্মদ জামাল হোসেন।