[ দেশজুড়ে ]
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, মামলা
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতাল সিলগালা
ফেনীর চিশতিয়ায় মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটিকে সিলগালাসহ ৩০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। রোববার দুপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত দেন।
শনিবার রাতে ফারহানা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। রোববার বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের একটি দল নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান জানান, লাইসেন্স নবায়ন না করে অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে সিলগালাসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ইসতাব রাকিব ও পুলিশের একটি দল উপস্থিত ছিল। এ ঘটনায় শনিবার রাতেই ভুক্তভোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!