[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে শ্বাসকষ্টে নারীর মৃত্যু, কোয়ারেন্টাইনে পুরো পরিবার
সুনামগঞ্জ সদর হাপসাতাল
সুনামগঞ্জ পৌরশহরের পূর্ব নতুনপাড়ায় শ্বাসকষ্টে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উৎকণ্ঠা দেখা দেয়।
সোমবার ভোরে সদর হাপসাতালে নিলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। মৃতের স্বামীকে করোনা পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন ওই নারী। কিছুদিন আগে জ্বর ও কাশি হয়। চিকিৎসকের পরামর্শে তিনি ওষুধ সেবন করেন। সোমবার ভোরে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নেন স্বজনরা। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!