[ দেশজুড়ে ]
নান্দাইলে বোরো ধান কাটা শুরু
নান্দাইলে বোরো ধান কাটা শুরু
সারাদেশে এরইমধ্যে পাকতে শুরু করেছে কৃষকের স্বপ্নের ফসল বোরো ধান। নান্দাইলে ১৪টি বিল, ১টি হাওড় ও উঁচু ভূমি মিলিয়ে ২২,২৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
শনিবার নান্দাইল পৌরসভার বরবড়িয়া বিলে পাঁচজন শ্রমিক নিয়ে ধান কাটেন কৃষক মো. সুরুজ আলী। জমির সব ধান পেকে গেছে বলে জানান তিনি।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ জানান, সময়টা ঝুঁকিপূর্ণ তাই উপজেলার বিভিন্ন ইউপিতে ৩৬ জন সহকারি কৃষি অফিসার কৃষকদের স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত পরামর্শ দিবেন। তিনি আরো জানান, এবার ৮৭,৪৯৮ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!