[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। সোমবার ওই উপজেলার দাদনচক মোড় ও কামাল বাজারে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলো- একই উপজেলার কালুপুরের মিজানুর রহমানের মেয়ে তাজরিনা খাতুন বৃষ্টি, কাশিয়া বাড়ী-কামাল বাজারের মিঠুন কর্মকারের মেয়ে অঞ্জলি কর্মকার।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, দুপুরে দাদনচক মোড়ে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রলির ধাক্কায় নিহত হয় শিশু বৃষ্টি।
.png)
ওসি আরো জানান, সকালে কামাল বাজারে সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত ভ্যানচাপায় নিহত হয় অঞ্জলি কর্মকার। মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!