শুক্রবার ভোরে ওই উপজেলার নানাইচ কুড়ানু পাড়ার ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- ওই এলাকার বেলী আক্তার, তার মেয়ে আরিফা আক্তার দোলা, ছেলে শিহাব, স্থানীয় বখাটে শাকিল।
.png)
ভুক্তভোগী ওমর ফারুক জানান, বৃহস্পতিবার রাতে স্বাভাবিক কাজকর্ম শেষ করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে বেলী আক্তারসহ চারজন তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
তিনি আরো বলেন, হামলাকারীরা আমার ছেলে আলিফ হোসেন সিয়ামকে অপহরণের চেষ্টা করে। ওই সময় আমি ও আমার স্ত্রী চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদার জানান, হামলাকারী আরিফা আক্তার দোলার সঙ্গে ওমর ফারুকের বৈবাহিক সম্পর্ক ছিল। দুই বছর আগে তাদের বিচ্ছেদ হয়। শিশু সিয়াম তাদেরই ছেলে। নিরাপত্তার কথা ভেবেই ছেলেকে নিজের কাছে রেখেছিলেন ওমর ফারুক। মূলত ছেলেকে ছিনিয়ে নিতেই হামলা করেন আরিফা আক্তার দোলাও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় বাড়িতে হামলা, চুরি ও অপহরণের চেষ্টার দায়ে মামলা করেছেন ওমর ফারুক।