চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় ৬২ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে ২ লাখ ৬৩ হাজার ২শ’ মেট্রিক টন চাল।
এরইমধ্যে চাঁদপুর সদরে ৫ হাজার ৫৯৫ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে ২৩ হাজার ৪৪৫ মেট্রিক টন। মতলব উত্তরে ৯ হাজার ৯ শ’ হেক্টর জমিতে চাষাবাদের বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ১৪ মেট্রিক টন।
.png)
মতলব দক্ষিণে ৫ হাজার ৪০ হেক্টর জমিতে চাষাবাদেও বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে ২১ হাজার ১০৮ মেট্রিক টন। হাজীগঞ্জে ৯ হাজার ৮শ’ ৬০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। এখানে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ১৪৯ মেট্রিক টন ।
শাহারাস্তিতে ৯ হাজার ৫৩৫ হেক্টর জমির বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে ৪২ হাজার ১৮৫ মেট্রিক টন। কচুয়ায় ১২ হাজার ২২০ হেক্টর জমিতে চাষাবাদের বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ৫১ হাজার ৩২৫ মেট্রিক টন।
ফরিদগঞ্জে ১০ হাজার ৩০ হেক্টর জমির বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে ৪২ হাজার ৩৮৭ মে. টন এবং হাইমচরে ৬৩০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২ হাজার ৫৮৭ মেট্রিক টন চাল।
এ ব্যাপারে চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুর রশিদ বলেন, প্রতি বছরই চাঁদপুরে আশানুরূপ ফসল হয়ে থাকে। তাই আশা করছি এ বছরও আবহাওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি না করলে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারবো।