ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩০ পরিবার পেল সহায়তা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ২৬ এপ্রিল ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ১৩০ পরিবার পেল সহায়তা
ব্রাহ্মণবাড়িয়ায় ১৩০ পরিবারকে সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী, নির্মাণ শ্রমিকসহ নিম্নবিত্ত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন ডিসি হায়াত-উদ-দৌলা খান।

রোববার দুপুরে পৌর শহরের নিয়াজ মোহাস্মদ স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭৫টি প্রতিবন্ধী পরিবার, ‘৩৩৩’ হটলাইনে কল করা ৪৩টি পরিবার ও ১২ জন নির্মাণ শ্রমিকের পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

ডিসি বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ বেকার হয়ে পরেছে। তাদের পরিবারে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এ কারণে তাদের জন্য সহায়তার উদ্যোগ নিয়েছে ‘ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না, সদর উপজেলার ইউএনও পঙ্কজ বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!