ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনা থেকে জেএমবির দুই সদস্য আটক

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ২৭ এপ্রিল ২০২০
বরগুনা থেকে জেএমবির দুই সদস্য আটক
বরগুনা থেকে জেএমবির দুই সদস্য আটক

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে বরগুনা থেকে জেএমবির ২ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়। 

আটকরা জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। তারা হলেন, বরগুনা জেলা সদরের কদমতলা এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে আবদুর রহমান ও হরিদ্রাবাড়িয়া এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে মো. আলমগীর। 

সোমবার বিকেলে র‌্যাবের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

Advertisement

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। পাশাপাশি দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহের কাজও করছে তারা।   

র‌্যাব আরো জানায়, আটক আবদুর রহমান ও মো. আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!