[ দেশজুড়ে ]
ফেনীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী পেল অসহায় মানুষ
বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী পেল অসহায় মানুষ
ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্যপণ্য অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করছে বিজিবি ফেনী ৪ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার সকালে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউপির রাজষপুর ক্যাম্প সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যপণ্য বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান।
তিনি জানান, খাদ্য সহায়তা মানুষের কাছে পৌঁছে দেয়ার অংশ হিসেবে বিজিবি সরাইল রিজিয়ন থেকে বিজিবি ফেনী ৪ ব্যাটালিয়নে ১৭টি ক্যাম্প এলাকায় ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
.png)
রাজষপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের কাছে খাদ্য হস্তান্তর করা হচ্ছে। ক্যাম্পগুলোর আশেপাশের অসহায় মানুষের কাছে খাদ্য পণ্য বিতরণ দ্রুততর সময়ে সম্পন্ন করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!