[ দেশজুড়ে ]
বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকার কর্মহীনদের জন্য ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ থেকে পাঠানো খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বিজিবি'র ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার দুপুরে জেলার কসবা উপজেলার গোসাইস্থল বাজার ও আখাউড়া উপজেলার কর্ণেল বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা দেয়া হয়।
এ সময় প্রত্যেককে দেয়া হয় ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, আধা লিটার তেল, এক প্যাকেট সুজি ও ৫০০ গ্রাম লবণ।
.png)
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মিজানুর রহমান, কসবা ইউএনও মাসুদ উল আলম, কসবা থানার ওসি লোকমান হোসেন।
৫ থেকে ৯ মে পর্যন্ত চলা এই কার্যক্রমে মোট এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!