[ দেশজুড়ে ]
বাড়িওয়ালার ছেলের দেয়া আগুনে দগ্ধ সেই প্রসূতির মৃত্যু
বাড়িওয়ালার ছেলের দেয়া আগুনে দগ্ধ সেই প্রসূতির মৃত্যু
কুষ্টিয়ায় বাড়ির মালিকের ছেলের দেয়া আগুনে দগ্ধ সেই গর্ভবতী নারী জুলেখা খাতুন মারা গেছেন। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত বাড়িওয়ালার ছেলে রনিকে আটক করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের কমলাপুরে ভাড়া বাসায় গর্ভবতী জুলেখা খাতুন এর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয় বাড়িওয়ালা বজলুল হকের ছেলে রনি। জুলেখার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে জুলেখার মৃত্যু হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!