রোববার বিকেলে উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
নিহতের ভাই আলমগীর খন্দকার জানান, শুক্রবার সকালে উপজেলার মৌরাশী বাজারে জমি নিয়ে প্রতিবেশী দুলাল খন্দকার ও শাহজাহান খন্দকারের সঙ্গে শাহ আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুলাল, শাহাজাহান ও লতিফ খন্দকারসহ চার-পাঁচজন মিলে তার ওপর হামলা চালান। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় শাহ আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রোববার বিকেলে খুলনা থেকে বাড়ি ফেরার পথে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাঈদ জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।