ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, আঘাতের চিহৃ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ২৩ মে ২০২০
নারায়ণগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, আঘাতের চিহৃ 
সিদ্ধিরগঞ্জ থানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি মাদরাসা রোড বুকস গার্ডেন এলাকায় আমিনুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শনিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুল হক জানান, নিহতের গলায় ও দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বুঝা যাবে হত্যাকাণ্ড কিনা। ঘটনার তদন্ত ও জড়িতদের খুঁজে বের করতে চেষ্টা চলছে।

তিনি আরো জানান, একটি আধা পাকা ঘরে একাই থাকতেন তিনি এমনটাই জানা গেছে। তার বিস্তারিত পরিচয় জানার ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!