জানা গেছে, সোমবার রাতে বাল্যবিয়ের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তখন ধোপাপাড়া গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে কামারখন্দ উপজেলার ঝাওয়াইল ইউপির কোনাগাতী গ্রামের এক নির্মাণ শ্রমিকের বিয়ের আয়োজন চলছিল।
বর ও কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের বাবাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে। বাল্যবিয়ের কুফল জানার পর তারা ভুল বুঝতে পারেন। ছেলে ও মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।
.png)
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।