ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৪, ১৭ জুন ২০২০
মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক
সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক রেজাউল

ঝিনাইদহ কালীগঞ্জে সৎ বাবার বিরুদ্ধে ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ পৌর এলাকার এম.ইউ কলেজপাড়ায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্ত রেজাউলকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি হোটেলের কর্মচারী।

ধর্ষণের শিকার শিশুর মা জানান, এক বছর আগে রেজাউলের সঙ্গে বিয়ে হয় তার। তিনি আগের পক্ষের মেয়েকে নিয়ে কালীগঞ্জ শহরের একটি বাসায় থাকেন। ১২ জুন রাতে তিনি দেখেন তার মেয়েকে ধর্ষণ করছে সৎ বাবা রেজাউল। মেয়ের কান্নাকাটিতে প্রতিবেশীরা বিষয়টি জেনে যায়। পরে থানায় অভিযোগ করেন তিনি।

Advertisement

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহাফুজুর রহমান মিয়া জানান, ধর্ষণের শিকার মেয়েটির মায়ের অভিযোগে সৎ বাবা রেজাউলকে আটক করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!