[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নারীসহ আহত ১০
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর মৌলভীবাড়ি এলাকায় বাস খাদে পড়ে আহত হয়েছেন ১০ যাত্রী। রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উত্তরা যাওয়ার পথে তিতাস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা নারী, শিশুসহ ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তবে তারা সবাই শঙ্কা মুক্ত রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট শিবু নাথ সরকার বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। উদ্ধারকারী যান (রেকার) নিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বাসটি উদ্ধার হলে নিচে কোনো যাত্রী আটকা পরে আছে কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!