ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩ কেজির রাজা ইলিশ ধরা পড়ল মনপুরায়

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ২৪ জুলাই ২০২০
৩ কেজির রাজা ইলিশ ধরা পড়ল মনপুরায়
৩ কেজির রাজা ইলিশ

মনপুরার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের ইলিশ। স্থানীয়রা এ ধরনের বড় ইলিশকে রাজা ইলিশ বলে থাকে। বৃহস্পতিবার রাত ৮টায় মেঘনায় কাদির মাঝির জালে ধরা পড়ে রাজা ইলিশটি।

ইলিশ মাছটি কাদির মাঝি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা মৎস্য ঘাটে নিয়ে এলে দেখতে ভিড় করে উৎসুক জনতা।

কাদির মাঝি জানান, চরনিজাম সংলগ্ন মেঘনায় তার জালে ২০৮০টি ইলিশ ধরা পড়ে। এরমধ্যে ৩ কেজি ১০০ গ্রাম ওজনের ওই রাজা ইলিশটিও ছিলো। মাছটি বাজারে ১২ হাজার টাকায় তিনি বিক্রি করতে পারতেন। তবে আড়তদার দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্লা কাজলকে মাছটি উপহার হিসেবে দিয়েছেন।

Advertisement

উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু জানান, টানা বৃষ্টিতে সাগর থেকে বড় বড় ইলিশ ঝাঁকে ঝাঁকে মেঘনায় আসছে। ফলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!