মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দার বিনুকদিয়া মাঝিকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের চারটি বই জব্দ করা হয়।
এটিইউ প্রধান কার্যালয়ের পুলিশ সুপার মো. আসলাম খান মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, গ্রেফতার সালাহউদ্দিন 'গাজওয়াতুল হিন্দ' প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে আসছিল। তিনি রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করছিলেন।
তিনি আরো উল্লেখ করেন, বুধবার ভোর পৌনে ৪টার দিকে সিলেটের গোয়াইনঘাট এলাকার রাধানগরে অপর একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী জঙ্গি সংগঠন আল্লাহর দল এর দাওয়াহ শাখার প্রধান মো. মানিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় আইগত ব্যবস্থা নেয়া হয়েছে।