ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একদিনে চার বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ২৯ আগস্ট ২০২০
একদিনে চার বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
ছবি : ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একই দিনে চারটি বাল্যবিয়ে বন্ধ করেছেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের ৫৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

শনিবার সকালে ইউএনও আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

পৌর এলাকার চালা অফিসপাড়া মহল্লায় একাদশ শ্রেণির ছাত্রী, ধুকুরিয়া বেড়া ইউপিতে খামার উল্লাপাড়া গ্রামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী, রায়দৌলতপুর ইউপির চর নবীপুর এলাকার দশম শ্রেণির ছাত্রী ও বেলকুচি সদর ইউপির মধ্যপাড়া গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করা হয়েছে। চারটি বাল্যবিয়ের মধ্যে তিনটিতে কনে অপ্রাপ্ত বয়স্ক ও একটিতে বর কনে উভয়েই অপ্রাপ্ত বয়স্ক ছিল। এসব বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের কাছ থেকে মোট ৫৫ হাজার টাকা জমিরানা আদায় করা হয়েছে। অভিভাবকদের কাছ থেকে ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!