ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাংনীতে মাদরাসার খাদেমকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:২০, ২ সেপ্টেম্বর ২০২০
গাংনীতে মাদরাসার খাদেমকে কুপিয়ে হত্যা
হেফজখানা মাদরাসার এক খাদেমকে কুপিয়ে হত্যা

মেহেরপুরের গাংনীতে সহির উদ্দীন নামে হেফজখানা মাদরাসার এক খাদেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার সকাল ৯ টার দিকে গাংনী উপজেলার কাজিপুর ইউপির সাহেবনগর কবরস্থানের পাশে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সহিরউদ্দীন সাহেবনগর চুড়িওয়ালাপাড়ার নায়েদ আলীর ছেলে। 

নিহতের মেয়ে শাহিনা খাতুন জানান, তার বাবা বাড়ির পাশে একটি হেফজখানার শিক্ষার্থীদের দেখাশুনা করার পাশাপাশি কবর খনন করতেন। কেন কি কারণে তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে তারা জানেন না। 

নিহতের জামাতা শিক্ষক আব্দুল আওয়াল জানান, তার শ্বশুর ধর্ম কর্ম নিয়েই হেফজখানা থাকতেন তার কোনো শত্রু ছিলনা। কিন্তু কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ বাবুল মিয়া জানান, নিহত সহিরউদ্দীনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। 

স্থানীয়রা জানান, সহিরউদ্দীনকে কুপিয়ে হত্যা করার সময় হেফজখানার দুইজন শিক্ষার্থী দেখেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকারীদের চিহিৃত করার সম্ভব হবে।

গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!