ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ মাস পর ষাটগম্বুজ মসজিদ উন্মুক্ত হলো

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২০
৬ মাস পর ষাটগম্বুজ মসজিদ উন্মুক্ত হলো
ষাটগম্বুজ মসজিদ

করোনা পরিস্থিতির কারণে ১৮১ দিন বন্ধ ছিলো হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার, ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর। তবে বুধবার থেকে পর্যটক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এ ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটটি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উন্মুক্ত হওয়ার পর প্রথম দিন পর্যটক ও দর্শনার্থীর সংখ্যা ছিল কম। যারা এসেছেন, তাদের স্বাস্থ্যবিধি মেনেই টিকিট কেটে ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে প্রবেশ করতে দেখা গেছে।

Advertisement

সূর্যাস্তের পর কৃত্রিম আলোয় ঝলমলে ওয়ে ওঠে ষাটগম্বুজ মসজিদ

বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান মো. গোলাম ফেরদৌস জানান, দেশে করোনা পরিস্থিতির কারণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ১৯ মার্চ থেকে ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে পর্যটক-দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ছিলো। ১৮১ দিন পর মন্ত্রণালয়ের নির্দেশেই বুধবার থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এ ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট। তবে আগের মতো গেট দিয়ে একসঙ্গে অনেক দর্শনার্থী প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এরআগে, ১ সেপ্টেম্বর থেকে বাগেরহাটের অন্যান্য পর্যটন স্পট সীমিত পরিসরে খুলে দেয় জেলা প্রশাসন। এবার খোলা হলো ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর। তবে এখনো বন্ধ রয়েছে বাগেরহাটের অপর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট সুন্দরবন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!