বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ডাক্তার আব্দুল মাবুদের বাড়িতে এ ঘটনা ঘটে। আবদুর রহিম ওই এলাকার রঞ্জু মিয়ার ছেলে।
নয় বছর আগে ভালোবেসে রিনিকে বিয়ে করেন আবদুর রহিম। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল তাদের মধ্যে। এর জেরে বৃহস্পতিবার রাতে স্ত্রী রিনিকে কুপিয়ে খুন করেন আবদুর রহিম। এরপর নিজেই ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানান হত্যার আদ্যোপান্ত। পরে পুলিশ এলে নিজ হাতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে স্ত্রী পরকীয়া ও ইয়াবায় আসক্ত হওয়ায় তাকে খুন করেছেন বলে দাবি করেন আবদুর রহিম।
.png)
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, স্বামীর উপর্যুপরি কোপে গুরুতর আহত হন রিনি। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়ার পথেই তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, হত্যার পর আবদুর রহিম নিজেই ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনাটি জানান। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।