ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্র বাপ্পী হত্যায় একজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২০
স্কুলছাত্র বাপ্পী হত্যায় একজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় স্কুলছাত্র বাপ্পী হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ইব্রাহিম ওরফে বাহাদুর ও মো. হাসান নামে দুইজনকে খালাস দেয়া হয়েছে।

বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় রকি, নজরুল ও আল-আমিন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পালাতক রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আট আসা্মির মধ্যে মো. রকিকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন ও দুইজনকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

২০১০ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা বাপ্পীর বন্ধু রাজুর ওপর হামলা করে। বন্ধুকে বাঁচাতে বাপ্পী সন্ত্রাসীদের বাঁধা দিলে তারা তাকেও বেধড়ক মারধর করে। গুরুতর আহত বাপ্পী ওই রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। মৃত্যুর আগে সে দুইজন চিকিৎসকের কাছে জবানবন্দি দেয়।

এ ঘটনায় নিহতের ভাই হাফিজুর রহমানখালিশপুর থানায় মামলা করেন। এরপর রনি ও নজরুল নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তারা আদালতে জবানবন্দি দেয়।

২০১২ সালের ৩১ মার্চ আদালতে এ মামলার চার্জশিট দেয় পুলিশ। এর আগে, চার্জশিটভুক্ত ১৮ জনের মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দেয়। ওই সময় আসামি রকি ও নজরুল ঘটনার বিবরণ ও জড়িত বাকিদের নাম জানায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!