ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের অভিযোগ, ২৯ সেপ্টেম্বর ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
নগরের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট বলেন, আমি এরকম একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি সম্ভবত ২-৩ দিন আগে ঘটেছে। অভিযুক্ত কিশোর দাড়িয়াপাড়া এলাকায় ভাড়া থাকে। আর ভুক্তভোগী কিশোরী আরেকটি এলাকায় থাকে।
.png)
তিনি আরো বলেন, অভিযোগকারী কিশোরীর পরিবার আর্থিকভাবে তেমন স্বচ্ছল নয়, তাই দুইদিন আগে ঘটনা ঘটলেও সম্ভবত সমঝোতার চেষ্টা করা হয়েছিলো। আবার দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো বলেও একটি পক্ষ দাবি করেছে। যদিও কোনো কিছুই এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিঞা জানান, এ ব্যাপারে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।