[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় কলেজছাত্র হত্যায় দুইজনের যাবজ্জীবন
পুলিশ প্রহরায় দুই দণ্ডপ্রাপ্তকে কারাগারে নেয়া হচ্ছে
চুয়াডাঙ্গার আলোচিত কলেজছাত্র জুবায়ের হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহা. বজলুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের হারান মণ্ডলের ছেলে মুন্তাজ আলি ও পিতম্বরপুর গ্রামের সবী শেখের ছেলে হাসান আলি।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১১ এপ্রিল সকালে চুয়াডাঙ্গার মনিরামপুর গ্রামের রশিদ ঢাকার সাভারের নরুল হকের ছেলে জুবায়ের মাহমুদকে বিয়ের দেয়ার কথা বলে চুয়াডাঙ্গায় ডেকে নেয়। এরপর জুবায়ের চুয়াডাঙ্গায় পৌঁছালে রশিদসহ ১০-১২ জন মিলে তাকে অপহরণ করে নিয়ে যান। পরে জুবায়েরকে হত্যা করে লাশ গুম করে রাখেন।
.png)
২০০৯ সালের ২৯ এপ্রিল রাতে পুলিশ আলোকদিয়া গ্রামের একটি কবর থেকে জুবায়েরের লাশ উদ্ধার করে। জুবায়ের বাবা বাদী হয়ে ওই বছরের ১৪ এপ্রিল চুয়াডাঙ্গা সদর থানায় সাতজনের নাম উল্লেখসহ আরো কয়েক জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!