ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার দলীয় সদস্য পদও হারালেন গফুর

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬
এবার দলীয় সদস্য পদও হারালেন গফুর
আব্দুল গফুর। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় নিয়মিত মামলায় গ্রেপ্তারের পর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের প্রাথমিক সদস্য পদ থেকে আব্দুল গফুরকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  মিজানুন রহমান মাসুদ ও সদস্য সচিব মুনাতাসির আলম চৌধুরী রবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আব্দুল গফুরকে অতীতে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করার পরও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Advertisement

এতে আরও বলা হয়, দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে দলীয় পদসহ সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তজুমদ্দিনে ‘টর্চার সেল’ চালানো সেই গফুর গ্রেপ্তার

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বাবুল নামে ব্যক্তিকে গত কয়েকদিন আগে মুচি বাড়ির কোনা বাজারে মারপিটের পর বৈদ্যুতিক শক দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে টর্চার সেল চালানোর অভিযোগও ছিল স্থানীয়দের।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!