ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

তজুমদ্দিনে মাছের আহরণোত্তর পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ১৭ নভেম্বর ২০২৬
তজুমদ্দিনে মাছের আহরণোত্তর পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
তজুমদ্দিনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় ২০২৬-২৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মৎস্যজীবীদের মাছের আহরণোত্তর পরিচর্যা বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ পশিক্ষণে ৪০জন জেলে অংশগ্রহণ করেন।

তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় মাছ আহরণের পর সঠিক পরিচর্যা, সংরক্ষণ, গুণগতমান বজায় রাখা এবং পচন রোধের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে জেলেদের আহরিত মাছের গুণগতমান অক্ষুণ্ন রাখা, সঠিকভাবে বরফ ব্যবহার, স্বাস্থ্যসম্মত সংরক্ষণ ও বাজারজাতকরণের বিষয়ে ধারণা দেওয়া হয়। মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জেলেরা মাছের অপচয় কমানোর পাশাপাশি আহরিত মাছের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আরও দক্ষ হয়ে উঠবেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!