ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

শেখ হাসিনাসহ ৪ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৯, ১৭ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাসহ ৪ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের চারজনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে আবেদন পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের এক সংবাদ সম্মেলনে দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

দুদক সচিব বলেন, তালিকার অন্য তিনজন হলেন—সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং রেজওয়ান আহমদ সিদ্দিকী ববি।

আসামিরা দেশের বাইরে অবস্থান করায় তাদের দেশে ফিরিয়ে আনার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট—এমএলআর) পাঠানো হয়েছে বলে জানায় দুদক।

দুদক জানায়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে সংস্থাটি। পাশাপাশি তাদের ১৫৬টি ব্যাংকে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দুদক সচিব মো সাইদুর রহমান খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক মোট ২৪টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ১৭টি তদন্তের অধীনে রয়েছে। সাতটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ ছাড়া ছয়টি মামলার রায় হয়েছে, যা মূলত ঢাকা পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত।

দুদক সচিব সাইদুর আরও বলেন, পূর্বাচলে ৬০ কাঠা জমি (যার দলিল মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা), একটি বিলাসবহুল বাড়ি, ৯টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪১৬ শতক জমি জব্দ করা হয়েছে যার দলিল মূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ১৫৬টি ব্যাংকে ১ হাজার ৪৫.২৫ কোটি টাকা জব্দ করা হয়েছে এবং ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপের নামে রেড নোটিশ পাঠানো হয়েছে।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পত্তির বিষয়ে দুদক জানায়, পূর্বাচল এলাকায় ৬০ কাঠা জমি ক্রোক করা হয়েছে। এসব জমির দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া একটি বিলাসবহুল বাড়ি, ৯টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ১৬ শতক জমি ক্রোক করা হয়েছে। ২০৪ দশমিক ১৬ শতক জমির দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা। স্থাবর সম্পত্তির পাশাপাশি ব্যাংকে থাকা অর্থসহ অস্থাবর সম্পদ জব্দের কথাও জানিয়েছে দুদক।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ১৫৬টি ব্যাংক হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!