ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিবস্ত্র করে নির্যাতন করার পর টাকাও নেয় দে‌লোয়ার বা‌হিনী

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ৫ অক্টোবর ২০২০
বিবস্ত্র করে নির্যাতন করার পর টাকাও নেয় দে‌লোয়ার বা‌হিনী
গ্রেফতার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও রোববার সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং একে একে চারজনকে আটক করে পুলিশ ও র‍্যাব।

এদিকে একের পর এক বেড়িয়ে আসছে বর্বরতার ভয়াবহতা। নির্যাতন করেও ক্ষান্ত হয়নি দেলোয়ার বাহিনী। তাদের কাছ থেকে টাকাও নেয় তারা। ঘটনার দিন ওই নারী তার স্বামীর সঙ্গেই ছিলেন। নির্যাতনকারীরা তার স্বামীকে আটক করে নিয়ে যায়। পরে ওই নারীর ভাই এক হাজার ৫০০ টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

এসপি মো. আলমগীর হোসেন জানান, ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তারা বিষয়টি জানতে পারেন এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেন।

Advertisement

                                আরো পড়ুন: যে কারণে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছেড়ে দেয় দেলোয়ার বাহিনী 

ঘটনার পর থেকে অভিযুক্ত দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা ভুক্তভোগী গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে রাখে। এতে ঘটনাটি ধামাচাপা থাকে। তবে বিষয়টি প্রশাসনের নজরে আসার পরই তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী।

এখন পর্যন্ত এ ঘটনায় মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!