ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূকে বিবস্ত্র নির্যাতন: প্রধান আসামিকে থানায় হস্তান্তর

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ০০:৫০, ৬ অক্টোবর ২০২০
গৃহবধূকে বিবস্ত্র নির্যাতন: প্রধান আসামিকে থানায় হস্তান্তর
গ্রেফতার প্রধান আসামি বাদল

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রধান আসামি বাদলকে আটক করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

সোমবার রাতে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব-১১ এর একটি দল। এরআগে, সোমবার রাতে বাদলকে র‌্যাব ঢাকার কামরাঙ্গীর চর এলাকা থেকে আটক করে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

গ্রেফতার বাদলকে মঙ্গলবার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। রোববার রাত ১টায় নির্যাতিতা বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯ জনের বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক ২ টি মামলা করেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২ দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তার পুরো পরিবারকে বসতবাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনার জানাজানি হলে পুলিশ ও র‌্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামিসহ এ পর্যন্ত ৪ আসামিকে আটক করেছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!