ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা-বাবা বাড়িতে না থাকায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করল চাচা 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৮, ৬ অক্টোবর ২০২০
মা-বাবা বাড়িতে না থাকায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করল চাচা 
লালমনিরহাট থানা

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউপির কুমারের মাল্লি নামক এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ওই কিশোরীর চাচা সামছুল হককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ওই কিশোরীর বাবা-মাসহ অন্যরা বাড়িতে না থাকায় একই এলাকার সামছুল হক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় প্রতিবেশী দুই নারী কিশোরীর বাড়িতে ঢুকে আপত্তিকর অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন। তখন পালিয়ে যান অভিযুক্ত সামছুল।

পরে ওই কিশোরীর মা রাতেই লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Advertisement

লালমনিরহাট সদর থানার ওসি মো. শাহ আলম জানান, মেয়েটির ডাক্তারি করানো হয়েছে। অভিযুক্ত সামছুল হক পলাতক। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!