[ দেশজুড়ে ]
খুলনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনার ফুলতলায় ইব্রাহীম বিশ্বাস হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। এ মামলায় তিনজনকে খালাস দেয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন- মো. পারভেজ, কামাল হোসেন ও আরিফুর ইসলাম দিপু। এরমধ্যে কামাল ও দিপু পলাতক। খালাসপ্রাপ্তরা হলেন- সোহেল বিশ্বাস, মাসুদুর রহমান ও জুবায়ের হাসান বনি।
.png)
আদালত সূত্রে জানা গেছে, শত্রুতার জের ধরে আসামিরা ২০১৬ সালে ইব্রাহীম বিশ্বাসকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ফুলতলা কারিকর পাড়ার বাইতুল রহমত জামে মসজিদের সেপটিক ট্যাংকে ফেলে রাখে। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা ইসমাইল বিশ্বাস। মামলার তদন্ত কর্মকর্তা এসআই বজলুর রহমান বিশ্বাস ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!