গ্রেফতাররা হলেন ফজলুল করিম প্রকাশ বাবু, রেজিয়া বেগম, রাবেয়া আক্তার মুক্তা, আবুল হোসেন ও নুরুল করিম চৌধুরী প্রকাশ সবুজ মেম্বার। সবুজ উপজেলার মহামায়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
.png)
ওই থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, কয়েক মাস আগে এক কিশোরীকে ধর্ষণ করে একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ফজলুল করিম প্রকাশ বাবু। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি মেম্বার সবুজসহ অন্যরা সালিশ-মীমাংসার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
এরই পরিপ্রেক্ষিতে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু দমন নির্যাতন আইনে মামলা দায়ের করে ওই কিশোরী। মামলায় প্রধান আসামি ফজলুল করিম প্রকাশ বাবুর বিরুদ্ধে ধর্ষণ ও অন্যদের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ করেছেন ওই নারী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সন্ধ্যায় তাদের থানায় আনা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেফতার করা হয়েছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, বুধবার তাদের ফেনীর আদালতে হাজির করা হবে।