[ দেশজুড়ে ]
১১ বছরের কিশোরীকে ধর্ষণ, গণপিটুনি দিয়ে খালুকে পুলিশে দিল জনতা
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনা সদর উপজেলায় ১১ বছরের এক কিশোরীকে কয়েকমাস ধরে লাগাতার ধর্ষণের ঘটনায় গণপিটুনি দিয়ে খালুকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় খালু চুন্নুকে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা।
খুলনা সদর থানার ওসি আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই কিশোরীকে গত ৫-৬ মাস ধরে নিয়মিত ধর্ষণ করে আসছে তার খালু চুন্নু। পরিবারের অভিভাবকরা বিষয়টি জানলেও লোকলজ্জার ভয়ে কিছু বলেনি। তবে স্থানীয়রা বিষয়টি জানার পর খালুকে ধরে এবং গণপিটুনি দেয়। এক পর্যায়ে জনতা তাকে পুলিশে সোপর্দ করে। চুন্নু পুলিশ হেফাজতে রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!