ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় টুম্পা হত্যায় স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ১২ অক্টোবর ২০২০
খুলনায় টুম্পা হত্যায় স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড
আদালত থেকে কারাগারে নেয়া হচ্ছে টুম্পা হত্যার আসামিদের

খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামে গৃহবধূ টুম্পা মণ্ডল হত্যা মামলায় স্বামী প্রসেনজিৎ গাইনসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। একইসঙ্গে সাজাপ্রাপ্তদের দুটি ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- প্রসেনজিৎ গাইন, অনিমেষ গাইন ও বিপ্লব কান্তি মণ্ডল। প্রসেনজিৎ ও বিপ্লব পলাতক রয়েছেন। এছাড়া খালাস পেয়েছেন প্রসেনজিতের ভাই সুদাশ গাইন।

Advertisement

জানা গেছে, ২০১৬ সালের ৭ অক্টোবর ডুমুরিয়ার বাদুড়গাছা গ্রামে টুম্পা মণ্ডলকে হত্যার পর মরদেহ  ঘ্যাংরাইল নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ৯ অক্টোবর নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই সমিত মণ্ডল হত্যা মামলা করেন।

২০১৭ সালের ২৫ নভেম্বর নিহতের স্বামীসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কেরামত আলী। ২৬ জনের সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে সোমবার চার আসামির মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/এআর/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!