ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চারজনকে হত্যা: গ্রেফতারের স্বার্থে আসামির নাম বলছে না পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৪, ১৬ অক্টোবর ২০২০
চারজনকে হত্যা: গ্রেফতারের স্বার্থে আসামির নাম বলছে না পুলিশ
গ্রেফতারের স্বার্থে আসামির নাম বলছে না পুলিশ

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের মা বাদী হয়ে কলারোয়া থানায় এ মামলাটি দায়ের করেন।

স্বামী-স্ত্রীসহ তাদের দুই সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়েরের কথা স্বীকার করলেও খুনিদের গ্রেফতারের স্বার্থে কোনো আসামির নাম বলেনি পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে কলারোয়ায় স্বামী স্ত্রীসহ একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করে দুবৃর্ত্তরা। কলারোয়া উপজেলা হেলাতলা ইউপির খলশী গ্রামে এ ঘটনা ঘটে। ভোররাতে এলাকাবাসীর দেয়া তথ্যমতে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

Advertisement

নিহতরা হলেন, খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে মাছ ব্যবসায়ী মো. শাহীনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী এবং মেয়ে তাসলিম সুলতানা।

হত্যাকারীরা ওই পরিবারের পাঁচ মাসের শিশু মারিয়াকে হত্যা না করে ফেলে রেখে যায়। নিহত শাহীনুর রহমানের ছোটভাই রায়হানুল ইসলাম জানান, প্রায় কোটি টাকা মূল্যের সাড়ে ১৬ শতক জমি নিয়ে নিকট প্রতিবেশী ওয়াজেদ কারিগরের ছেলে আকবরের সঙ্গে মামলা চলে আসছে। এ জমির বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তার ধারণা।

নিহত শাহিনুরের একমাত্র বোন আছিয়া খাতুন জানায়, জমি নিয়েই প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা চলে আসছিলো।

থানা পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডের সঙ্গে পরিবরের লোক জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। হত্যাকাণ্ডটি একজনের পক্ষের সম্ভব হয়নি। এটি সংঘবদ্ধ খুনিদের দ্বারা হয়েছে।

কলারোয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, খবর পেয়ে গতকাল দুপুরে অ্যাডিশনাল ডিআইজি (খুলনা) একে এম নাহিদ, সাতক্ষীরার এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সময় খুনিরা বাসার আসবাবপত্রে হাত দেয়নি। কোনো কিছু তারা চুরিও করেনি। পূর্ব পরিকল্পিতভাবে তারা খুন করার জন্যই কৌশলে তাদের ঘরে প্রবেশ করে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি তবে একজনকে নজর বন্দি রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!