ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিকিৎসক স্বামী-স্ত্রীর ভুল চিকিৎসায় মাকে হারালো নবজাতক

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ২০ অক্টোবর ২০২০
চিকিৎসক স্বামী-স্ত্রীর ভুল চিকিৎসায় মাকে হারালো নবজাতক
মাজেদা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক

পটুয়াখালীর বাউফলে ভুল চিকিৎসায় হ্যাপী বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার কালিশুরী বন্দরে মাজেদা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে ওই প্রসূতি মারা যান।

এ ঘটনায় প্রসূতির অস্ত্রোপচার করা চিকিৎসক দম্পতিকে অভিযুক্ত করেছেন স্বজনরা। এর আগে, এ দম্পতির বিরুদ্ধে আরো এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

মৃত হ্যাপি বেগম বাউফল উপজেলার কেশবপুর ইউপির কেশবপুর গ্রামের মো. সোহেল চৌকিদারের স্ত্রী।

Advertisement

হ্যাপীর দেবর সজীব চৌকিদার জানান, শনিবার দুপুরে তার ভাবির প্রসবব্যথা শুরু হলে মাজেদা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে নেন স্বজনরা। সেখানকার চিকিৎসক নয়ন সরকার দেখে সিজারিয়ান অপারেশনের কথা বলেন। সে অনুযায়ী ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ডা. নয়ন সরকার ও তার স্ত্রী ডা. পূজা ভাণ্ডারী অস্ত্রোপচার করেন। হ্যাপির ছেলে সন্তান জন্ম হয়। অস্ত্রোপচারের পর তার ভাবির জ্ঞান না ফিরলে ওইদিন রাত ২টার দিকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন রাত সাড়ে ৩টার দিকে হ্যাপী মারা যান।

১৬ সেপ্টেম্বর ওই চিকিৎসক দম্পত্তির ভুল চিকিৎসায় বাউফল হাসপাতালের সামনে সেবা ক্লিনিকে সিজারিয়ান করার আগে অ্যানেস্থেসিয়া দেয়ার পরে জ্ঞান ফেরেনি আরো এক প্রসূতির। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক ওই প্রসূতিকে মৃত ঘোষণা করেন।

জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম সিপন বলেন, এর আগেও ওই চিকিৎসকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেয়েছি। সেটির তদন্ত চলছে। এ ঘটনায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!