ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭ বছরের চাচাতো বোনকে ধর্ষণ করল ১৪ বছরের কিশোর!

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২, ২৫ অক্টোবর ২০২০
৭ বছরের চাচাতো বোনকে ধর্ষণ করল ১৪ বছরের কিশোর!
প্রতীকী ছবি

৭ বছর বয়সী দূর সম্পর্কের চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুরে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

উপজেলার নারায়নপুর ইউপির বাসুদেব পুর গ্রামের ইদ্রিস ফকিরের ছোট ছেলে শিশিরের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

মেয়ের বাবা বলেন, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে আমার মেয়েকে চকোলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে ইদ্রিস ফকিরের ছেলে শিশির তার ঘরে পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। আমি বিষয়টি দুই পরিবার বসে মীমাংসার চেষ্টা করি। কিন্তু শিশির এর পরিবার উল্টো আমাকে হয়রানি করছে।

Advertisement

ভেদরগঞ্জ থানার ও‌সি‌ এবিএম র‌শিদুল বা‌রি বলেন, এই ঘটনায় মেয়ের বাবা ভেদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছে। আমরা মেয়েকে হেফাজতে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!