ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ২৯ অক্টোবর ২০২০
যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় যৌতুক না পেয়ে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় আব্দুল কুদ্দুস নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আব্দুল কুদ্দুস জেলার কাহালু উপজেলার লক্ষ্মীমণ্ডপ গ্রামের ওসমান আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার অপর আসামি আব্দুল কুদ্দুসের প্রথম স্ত্রী জাহানারা বেগমকে খালাস দেয়া হয়েছে।

Advertisement

আদালতের পিপি আশেকুর রহমান সুজন জানান, এক লাখ টাকা যৌতুক না পেয়ে ২০১৬ সালের ২০ জুলাই দ্বিতীয় স্ত্রী মদিনা বেগমকে পিটিয়ে হত্যা করেন আব্দুল কুদ্দুস। পরে এ ঘটনায় একটি হত্যা মামলা করেন নিহতের মা রোকেয়া বেগম।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!