শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নবীপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বড়চারিগাও গ্রামের চৌরাস্তার উত্তরে ঠাকুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, বড়চারিগাও গ্রামের তিন বখাটে এ ঘটনার সঙ্গে জড়িত।
.png)
সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুক্তভোগী কিশোরী ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউপির নিজ বাড়ি থেকে বাবার সঙ্গে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউপিতে নানার বাড়িতে যাচ্ছিলো। যাওয়ার পথে তিন বখাটে কিশোরীর বাবাকে মারধর করে কিশোরীকে রিকশা থেকে তুলে মারধর করে ঠাকুর বাড়ির সামনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই কিশোরীর বাবা স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাৎক্ষণিক তার মেয়েকে উদ্ধার করে।
ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।