ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ কক্ষে নিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করল ইমাম

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ৫ নভেম্বর ২০২০
নিজ কক্ষে নিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করল ইমাম
গ্রেফতার আতিকুল ইসলাম

রংপুরের তারাগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আতিকুল ইসলাম নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আতিকুল উপজেলার হাড়িয়ারকুঠি ইউপির মেনানগর বড় জুম্মাপাড়া গ্রামের ওসমান গণির ছেলে। দেড় বছর আগে ঝাকুয়াপাড়া গ্রামের মসজিদে ইমাম হিসেবে যোগ দেন তিনি।

তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, ইমামতির পাশাপাশি সকালে শিশুদের আরবি শেখান আতিকুল। ভুক্তভোগী শিশুটি এক বছর ধরে তার কাছে আরবি শিখছে। বুধবার সকালে শিশুটি আরবি শিখতে যায়। ইমাম অন্য শিশুদের ছুটি দিলেও ওই শিশুকে আরো পড়াবেন বলে নিজ কক্ষে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করেন।

Advertisement

বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেন আতিকুল। ভয়ে শিশুটি বাড়ির কাউকে কিছু বলেনি। বিকেলে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাকে বিষয়টি জানায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। সেখান থেকে চিকিৎসকরা শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়া এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করলে মসজিদের ইমাম আতিকুলকে গ্রেফতার করে পুলিশ।

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধর্ষণের কিছু আলামত পাওয়া গেছে। তবে ফরেনসিক ল্যাবের পরীক্ষা-নিরীক্ষা শেষে সঠিক তথ্য জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!