[ দেশজুড়ে ]
চট্টগ্রাম চিড়িয়াখানায় গয়াল পরিবারে নতুন অতিথি
চট্টগ্রাম চিড়িয়াখানায় গয়াল শাবকের জন্ম ছবি: ডেইলি বাংলাদেশ
নগরীর ফয়’স লেকে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানায় গয়াল শাবকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার সকালে শাবকটির জন্ম হয়।
চিড়িয়াখানা পরিচালনা পরিষদের সদস্য সচিব ও হাটহাজারীর ইউএনও রুহুল আমিন ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন জন্ম নেয়া গয়াল শাবকটি স্ত্রী লিঙ্গের। এর আগে গত বছর একটি পুরুষ গয়াল শাবকের জন্ম হয়েছিল। এ নিয়ে চিড়িয়াখানায় গয়ালের সংখ্যা দাঁড়ালো চারটি।
.png)
আরো পড়ুন >>> ২০ বছর ধরে জাম্বুরা বিক্রি করেন ফজিলাতুন্নেসা
গয়াল বন্য গরুর একটি প্রজাতি হিসেবে পরিচিত। সাধারণত ১০ থেকে ১১ মাস গর্ভধারণের পর স্ত্রী গয়াল একটি বাচ্চার জন্ম দেয়। এদের গড় আয়ু ১৫ থেকে ১৬ বছর।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!