ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পর্যটকের জন্য নতুন রুপে রিসাং ঝরনা

মটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ১ ডিসেম্বর ২০২০
পর্যটকের জন্য নতুন রুপে রিসাং ঝরনা
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি পর্যটন কেন্দ্র রিসাং ঝরনার আয় বাড়ানোর জন্য চালু করা হয়েছে টিকিট প্রথা।

মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাসের পক্ষে টিকিট কাউন্টারের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গার ইউএনও মিজ তৃলা দেব।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার ববি, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ ও বিআরডিবি চেয়ারম্যান মো. জাকির হোসেন বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, টিকিট ব্যবস্থা চালুর ফলে পর্যটন কেন্দ্রটিতে শৃঙ্খলা ফিরবে। আগত পর্যটকদের সুরক্ষাসহ নিরাপত্তা নিশ্চিত হবে। পর্যটন কেন্দ্র তেরাং তৈকালাই বা রিছাং ঝরনার সৌন্দর্য্য রক্ষায় পর্যটকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মাটিরাঙ্গার ইউএনও মিজ তৃলা দেব বলেন, রিসাং ঝরনাকে পর্যটকবান্ধব পরিচ্ছন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে পর্যটকদের জন্য সবধরণের সুযোগ সুবিধা বাড়ানো হবে বলেও জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!