ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে আগুনে পুড়ল চার বসতঘর

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৯, ১৮ ডিসেম্বর ২০২০
চট্টগ্রামে আগুনে পুড়ল চার বসতঘর
ফাইল ফটো

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে চারটি বসতঘর। বৃহস্পতিবার রাতে নগরীর চন্দনপুরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ব্যাপারে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের মোট চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা সম্ভব হচ্ছে না।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!