ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুইসাইড নোট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন দুই সন্তানের জননী

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ২৬ ডিসেম্বর ২০২০
সুইসাইড নোট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন দুই সন্তানের জননী
ফাইল ফটো

সুইসাইড নোট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন দুই সন্তানের জননী। শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আখাউড়া-সিলেট রেল সেকশনের তেলিয়াপাড়া রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ উপজেলার সুরমা চা বাগান মাহজিল ডিভিশনের বলরাম সাঁওতালের স্ত্রী মন্দিরা সাঁওতাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গৃহবধূ তেলিয়া রেলস্টেশনের কাছে একটি লাল ব্যাগ নিয়ে ঘুরাফেরা করছিলেন। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন তেলিয়াপাড়া আসামাত্র তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তার মাথা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে পড়ে। মৃত্যুর পর লাল একটি ব্যাগে তার সুইসাইড নোট পাওয়া যায়।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য লতিফ হোসেন ওই গৃহবধূর লাশ শনাক্ত করে বলেন, বলরাম সাঁওতাল ২ বছর আগে মাহজিল এলাকার রমেশ মরমুর মেয়ে ঝর্না মরমুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করে। ঝর্নাকে বিয়ের পর বলরাম সাঁওতালের সংসারে দুই সতীনের মধ্যে গৃহবিবাদ ছিল নিত্যদিনের।

মন্দিরা সাঁওতাল স্বামী ও সতীনের সংসারে চরম বঞ্চনা ও অবহেলার শিকার হন। ধারণা করা হচ্ছে এ কারণে ক্ষুব্ধ হয়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। 

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!