মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নুনগোল এলাকায় আলুভর্তি ট্রাকের ধাক্কায় এক অটোচালক নিহত হন। এতে আহত হন আরো চার অটোযাত্রী। নিহত সাইফুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের কারিগরপাড়ার শাহাদত হোসেনের ছেলে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশীদ জানান, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
.png)
অপরদিকে সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার বিহার সিঙ্গাড়গাড়ি মোড়ে অটোভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে ভ্যানচালক নিহত ও মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, নিহত ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি। মোটরসাইকেল চালককে গুরুতর অবস্থায় শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।